ম্যানহ্যাটনে নতুন কার্যালয় করবে অ্যামাজন

৭ ডিসেম্বর, ২০১৯ ২২:১৯  
নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের নতুন কার্যালয় চালু করতে যাচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। শুক্রবার বিষয়টি নিশ্চিত করে অ্যামাজন জানিয়েছে, এটি হবে কনজ্যুমার ও অ্যাডভার্টাইজিং টিমের কর্মস্থল। খবর রয়টার্স। অ্যামাজন জানায়, আগামী ২০২১ সালে কার্যালয়টি চালু করা হবে এবং সেখানে দেড় হাজারের অধিক কর্মী কাজ করতে পারবেন। গত ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কে প্রধান কার্যালয়ের পরিকল্পনা থেকে সরে আসে অ্যামাজন। ডিবিটেক/বিএমটি